নারায়ণগঞ্জ । মঙ্গলবার
২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জ পুলিশ লাইন্স স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

নারায়ণগঞ্জ পুলিশ লাইন্স স্কুলে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাসমিন আক্তার, পিপিএম। এ বছর প্রতিষ্ঠানটি থেকে মোট ৯৫ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার শিক্ষার্থীদের মনোযোগ সহকারে পড়াশোনা করে সৎ ও আলোকিত মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। তিনি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং বিদায়ী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের সফলতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >