নারায়ণগঞ্জ । মঙ্গলবার
২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ-লরি সংঘর্ষে আহত ১

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল এলাকায় মালবাহী একটি পিকআপ ভ্যান বিকল হয়ে পড়ার পর পেছন থেকে একটি ১০ চাকার লরি সজোরে ধাক্কা দিলে দুর্ঘটনার ঘটনা ঘটে। এতে পিকআপটি উল্টে গিয়ে অন্তত একজন আহত হয়েছেন।


সোমবার (২০ এপ্রিল) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মহাসড়কে চলাচলরত অবস্থায় মালবাহী পিকআপটির চাকার ড্রাম ভেঙে যায়। এতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর বিকল হয়ে পড়ে। এ সময় পেছন দিক থেকে আসা একটি দ্রুতগতির ১০ চাকার লরি পিকআপটিকে ধাক্কা দিলে সেটি সঙ্গে সঙ্গে উল্টে যায়।
দুর্ঘটনায় পিকআপটির চালক আহত হন। তবে তার আঘাত গুরুতর নয় বলে জানা গেছে।


এ বিষয়ে শিমরাইল হাইওয়ে পুলিশ বক্সের ইনচার্জ টিআই জুলাহাস উদ্দিন জানান, পিকআপটির চাকার ড্রাম ভেঙে যাওয়ার কারণে এটি সড়কে বিকল হয়ে পড়ে। পরে পেছন থেকে একটি লরি ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে। চালক সামান্য আহত হয়েছেন। গাড়িটির মালিক এটি মেরামত করে নিয়ে যাবে।


দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচলে বিঘ্ন ঘটলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >