নারায়ণগঞ্জ । শুক্রবার
২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ,
১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রিমান্ড শেষে কারাগারে সাবেক আইনমন্ত্রী

রিমান্ড শেষে সাবেক আইনমন্ত্রী মো. আনিসুল হককে কারাগারে পাঠিয়েছে আদালত। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দায়েরকৃত একটি হত্যা মামলায় চার দিনের রিমান্ড শেষে তাকে আদালতে পাঠানো হয়।


নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাফিয়া শারমিনের আদালত বুধবার (১৩ আগস্ট) দুপুর আড়াইটায় শুনানি শেষে এই আদেশ দেন। সাবেক এই আইনমন্ত্রী এখন কেরাণীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।


এর আগে সিআইডি পুলিশ কঠোর নিরাপত্তার মধ্যে তাকে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাফিয়া শারমিনের আদালতে হাজির করা হয়।


কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান জানান, মামলার তদন্তের অংশ হিসেবে আদালত ভার্চুয়াল শুনানিতে চার দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন। গত ১০ আগস্ট সিআইডি তাকে নারায়ণগঞ্জে এনে জিজ্ঞাসাবাদ করে। রিমান্ড শেষে বুধবার তাকে পুনরায় কারাগারে পাঠানো হয়।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >