নারায়ণগঞ্জ ।
,

অবৈধভাবে এলজিইডির রাস্তা কেটে জনদুর্ভোগ সৃষ্টির অপরাধে আবির ফ্যাশনকে ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জ সদর উপজেলার শিবু মার্কেট এলাকায় অনুমতি ছাড়া এলজিইডির রাস্তা কেটে জনদুর্ভোগ সৃষ্টি করার অভিযোগে আবির ফ্যাশন নামের একটি প্রতিষ্ঠানকে ১ লাখ ১৫ হাজার টাকা (১১৫০০০/-) জরিমানা করা হয়েছে।

আজ ১১-৪-২৬ রোজ শনিবার এই অভিযান পরিচালিত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, শিবু মার্কেট এলাকায় এলজিইডির অধীনস্থ একটি গুরুত্বপূর্ণ সড়ক অবৈধভাবে কেটে ফেলা হলে এলাকায় ব্যাপক জনদুর্ভোগ সৃষ্টি হয়। এতে যান চলাচলে বিঘ্ন ঘটে এবং সাধারণ মানুষকে চরম ভোগান্তির মধ্যে পড়তে হয়।

পরবর্তীতে বিষয়টি প্রশাসনের নজরে এলে তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করা হয় এবং দায়ী প্রতিষ্ঠান আবির ফ্যাশনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

অভিযানটি পরিচালনা করেন সদর উপজেলার জনবান্ধব নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব এস এম ফয়েজ উদ্দিন। তাঁর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে অবৈধভাবে সড়ক কাটার বিষয়টি প্রমাণিত হওয়ায় তাৎক্ষণিকভাবে জরিমানা আরোপ করা হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থবিরোধী ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে এবং কেউই আইনের ঊর্ধ্বে নয়।

এ ঘটনায় স্থানীয় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং তারা প্রশাসনের এ ধরনের কঠোর পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >