নারায়ণগঞ্জ । রবিবার
৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাত থেকে নারায়ণগঞ্জসহ দেশজুড়ে ইন্টারনেটে ধীরগতি থাকতে পারে 

সাবমেরিন ক্যাবল ব্যবস্থায় নির্ধারিত রক্ষণাবেক্ষণ কাজের কারণে কয়েক দিন ইন্টারনেট সেবায় ধীরগতি বা আংশিক বিঘ্ন দেখা দিতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি)।

প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত ১০টা থেকে শুরু হয়ে ১৩ এপ্রিল ভোর ৬টা পর্যন্ত এ রক্ষণাবেক্ষণ কার্যক্রম চলবে। এ সময় প্রতিদিন প্রায় ৮ ঘণ্টা করে কাজ পরিচালিত হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, কুয়াকাটায় স্থাপিত দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল এসইএ-মি-উই-৫ (SEA-ME-WE-5)–এর আওতায় একটি প্রযুক্তিগত ত্রুটি মেরামতের কাজ হাতে নেওয়া হয়েছে। এ কারণে সংশ্লিষ্ট নেটওয়ার্কের কিছু আন্তর্জাতিক সংযোগ, বিশেষ করে সিঙ্গাপুরমুখী সার্কিট সাময়িকভাবে প্রভাবিত হতে পারে।

এর ফলে ব্যবহারকারীরা ইন্টারনেটের গতি কমে যাওয়া বা মাঝে মধ্যে সংযোগে বিঘ্নের অভিজ্ঞতা পেতে পারেন। তবে বিকল্প সাবমেরিন ক্যাবলের মাধ্যমে সেবা সচল রাখার চেষ্টা অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।

বিএসসিপিএলসি বলছে, নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করতে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে সমন্বয় করে দ্রুত কার্যক্রম সম্পন্ন করার চেষ্টা চলছে, যাতে স্বাভাবিক সেবা দ্রুত পুনরুদ্ধার করা যায়।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >