নারায়ণগঞ্জ । রবিবার
২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ,
১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বন্দরে পিতাপুত্রসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার-৫

বন্দরে  পিতাপুত্রসহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত ৪  আসামীসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতরা হলো বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ১নং মাধবপাশা এলাকার আলাউদ্দিন মিয়ার ছেলে বন্দর থানার  জিআর  ৩৪(৯)২৪ নং মামলার   ওয়ারেন্টভূক্ত আসামী বাবুল (৫০) ও তার ছেলে নিহাদ ওরফ নাহিদ ওরফে হিমেল (২২) একই থানার মুরাদপুর এলাকার আলী হোসেন মিয়ার ছেলে ওয়ারেন্টভূক্ত আসামী নাঈম () একই থানার আলীনগর এলাকার স্বপন মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী শুভ (২৩) ও একই থানার নবীগঞ্জ এলাকার   শাহ আলম মিয়ার ছেলে বন্দর থানার ৩০(৩)২৬ নং চুরি মামলার আসামী অন্তর (২৬)। ধৃতদের মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে উল্লেখিত ওয়ারেন্টে আদালতে প্রেরণ করা হয়। এর আগে গত মঙ্গলবার (৬ এপ্রিল) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়। ### 

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >