নারায়ণগঞ্জ । বুধবার
৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
২৫শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

বন্দরে শাহ সিমেন্টের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ধাক্কা, লেগুনা খাদে হতাহত নেই

বন্দরে সিমেন্টবাহী গাড়ী নিয়ন্ত্রন হারিয়ে একটি দোকানে ও যাত্রীবাহী লেগুনায় ধাক্কা দিয়েছে। তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া না গেলেও দোকানটি আংশিক ক্ষতিগ্রস্থ হয়। বুধবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ৬টায় বন্দর উপজেলার কল্যান্দী এলাকায় এ ঘটনাটি ঘটে।

​প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, সকাল আনুমানিক ৬টার দিকে ঢাকা মেট্রো-উ ১১-২৩৭৪ নাম্বারের শাহ সিমেন্টের একটি গাড়ি মদনগঞ্জ অভিমুখে যাওয়ার সময় কল্যাণদী বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারায়। এসময় গাড়িটি রাস্তার পাশে থাকা একটি লেগুনাকে ধাক্কা দিয়ে খাদে ফেলে দেয় এবং স্থানীয় ব্যবসায়ী মো: রুবেলের দোকানের সামনে থাকা আনুমানিক ১০,০০০ ইটের স্তূপের ওপর উঠে গিয়ে দোকানে সজোরে ধাক্কা লাগে।

দোকান মালিক রুবেল জানায়, র্দূঘটনায় দোকানের অবকাঠামোসহ মালামালের ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতির পরিমাণ ২০ থেকে ৩০ হাজার টাকা বলে ধারণা করা হচ্ছে। তবে এ ঘটনায় কোনো প্রাণহানির সংবাদ পাওয়া যায়নি। খবর পেয়ে স্থানীয় জনতা ও শাহ সিমেন্টের নিজস্ব ব্যবস্থাপনায় উদ্ধার কাজ শুরু হয়। দীর্ঘ প্রচেষ্টার পর খাদে পড়ে যাওয়া লেগুনাটি উদ্ধার করা সম্ভব হয়েছে। বর্তমানে উক্ত সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। ###

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >