নারায়ণগঞ্জ । বুধবার
৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
২৫শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে পুলিশের মোটরসাইকেল চুরির অভিযোগ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক পুলিশ সদস্যের মোটরসাইকেল চুরির অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে মোটরসাইকেল চুরির ঘটনাটি নিশ্চিত করেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান।

এর আগে, রবিবার (৫ এপ্রিল) রাতে সিদ্ধিরগঞ্জের ৭ নম্বর ওয়ার্ডের আদমজী কদমতলি এলাকায় চুরির ঘটনা ঘটে বলে নিশ্চিত করা হয়।

জানা যায়, ভুক্তভোগী পুলিশ সদস্য পল্লব চন্দ্র পন্ডিতের ব্যবহৃত ইয়ামাহা কম্পানির এফজেড ভার্সন-২ মডেলের মোটরসাইকেলটি বাসার পার্কিংয়ে রাখা ছিল।রাত ১০টা থেকে ভোর ৬টার মধ্যে যেকোনো সময় অজ্ঞাতনামা চোরেরা মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায়।

পল্লব চন্দ্র পন্ডিত জানান, তিনি সিদ্ধিরগঞ্জ থানায় কর্মরত এবং পরিবারসহ থানার পাশের ওই বাসায় ভাড়া থাকেন। বাসার নিচতলার পার্কিংয়ে মোটরসাইকেলটি রাখা ছিল।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. মিজানুর রহমান বলেন, ‘মোটরসাইকেল উদ্ধারে পুলিশের অভিযান চলমান রয়েছে।পাশাপাশি চোর শনাক্তে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করা হচ্ছে।’

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >