নারায়ণগঞ্জ । সোমবার
২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ,
১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নববর্ষের আগেই দাম বাড়ল ইলিশের

বাংলা নববর্ষ পহেলা বৈশাখকে সামনে রেখে রাজধানীর বিভিন্ন কাঁচাবাজারে ইলিশের দাম বেড়েছে। সঙ্গে বেড়েছে সোনালী মুরগির দামও। ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ কমে যাওয়া এবং উৎসবকে ঘিরে চাহিদা বাড়ার কারণেই এসব পণ্যের দাম বাড়ছে।

শুক্রবার (৩ এপ্রিল) শান্তিনগর, মতিঝিল, মালিবাগ, রামপুরা, বাড্ডা ও কুড়িলের বাজারগুলো ঘুরে দেখা গেছে, ব্রয়লার মুরগির দাম কমে প্রতি কেজি ২০০ টাকায় নেমে এলেও সোনালী মুরগি বিক্রি হচ্ছে ৩৮০ থেকে ৪০০ টাকায়। যা এক সপ্তাহ আগে ছিল প্রায় ৩৫০ টাকা।

পহেলা বৈশাখকে সামনে রেখে ইলিশের দামও বেড়েছে। ৫০০ গ্রামের কম ওজনের ইলিশ এখন ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। ৭০০ থেকে ৮০০ গ্রাম ওজনের ইলিশ ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৩০০ টাকা এবং এক কেজি বা তার বেশি ওজনের ইলিশ ২ হাজার ৬০০ থেকে ২ হাজার ৮০০ টাকায় বিক্রি হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >