নারায়ণগঞ্জ । বৃহস্পতিবার
২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ,
১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

এনসিপির নারায়ণগঞ্জ জেলা আহব্বায়ক কমিটি প্রকাশ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নারায়ণগঞ্জ জেলা আহ্বায়ক কমিটি প্রকাশ করা হয়েছে।

দলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির অনুমোদনে আগামী ছয় (০৬) মাসের জন্য এই আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।ঘোষিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন যুবায়ের আহমেদ (সরদার)। সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন মোস্তফা খন্দকার ও রফিকুল ইসলাম।যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন—লুবনা রহমান, ওমর তুলি, মো. কামাল হাজী, মো. নাঈম উদ্দিন (সানি), মোখলেসুর তাহেরী রফিক, নুরতামাল হাসান, জুনায়েদ আহমেদ প্রতীম, আবদুর রহমান গাফফারী ও মো. আল আমিন মিয়া।কমিটির সদস্য সচিব করা হয়েছে জোবায়ের হোসেন (তামজিদ)-কে। সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে রয়েছেন মো. তানজিমুল ইসলাম (তানজিম) ও মো. ইউছুফ হোসাইন। এছাড়া যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন আবিদা সুলতানা ও আলিফ দেওয়ান।

কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন নিভর রায়হান। সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন তরিকুল ইসলাম রাকিব।সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন—আজিজুল হাকিম রাকুল, আশুয়ান খান, হাবিবুর রহমান তন্মু, মো. নাজমুল হুদা, মো. শহিদুল্লাহ রাজ, সাদ্দাম হোসেন নিভর, ইমরান খান শুভ ও মো. তাওহীদুল ইসলাম (তাওহীদ)।কমিটিতে জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. জোবায়ের ইসলাম।

এছাড়া কমিটির সদস্য হিসেবে রয়েছেন—নাজমুস সাদাত কনি, রনি খন্দকার, মো. সবুজ, আব্দুল কালাম, মো. জুলফিকার হায়দার (বিপ্লব), মেহেদী হাসান অন্তর, রাকিবুল হাসান রাহাত, মাহিবুর প্রধান, মো. ইমরানুর, ইউছুফ মোশা সুজন, মো. তরিকুল ইসলাম, মতিউর রহমান, আফজাল হোসেন আলাভী (দিদার), মোহাম্মদ শাহেদ মাহমুদ (গাজী), খাইরুল কবির (রিদয়), আমিনুল ইসলাম, সারফরাজ আহমেদ রোহান, মো. ইব্রাহিম (শান্ত), ইরা দেওয়ান, মো. সুজন মিয়া মোমেন, মনিরুর রহমান, মো. আলাউদ্দিন, আতীকুর রহমান (মুন্না), বরকতউল্লাহ টুটুল, ইসমাইল হোসেন তুহার, সার্জেন্ট (অব.) মো. ইলিয়াস মিয়া, মো. সেলিম মিয়া, মো. পারভেজ মিয়া, আফজাল মিয়া, মো. শাহ আলম, মোছা. নাজমিন, শামছুদ্দিন হোসেন, সাবির চিশতাকার অনি ও মো. শাকিল আহমেদ শান্ত।

দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নবগঠিত এই আহ্বায়ক কমিটি নারায়ণগঞ্জ জেলায় জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং দলকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >