নারায়ণগঞ্জ । বৃহস্পতিবার
৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

অনলাইন নিউজ পোর্টাল “সময় নারায়ণগঞ্জ” এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া আয়োজনের মধ্যদিয়ে ইফতার মাহফিল করেছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময় নারায়ণগঞ্জ ডট কম। বৃহস্পতিবার (১২ মার্চ নারায়ণগঞ্জের একটি অভিজাত কনভেনশন  সেন্টারে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

‎এতে অংশগ্রহণ করেন, কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু, নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক আব্দুস সালাম, ফতুল্লা  প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সিনিয়র সাংবাদিক সৈয়দ মো. ওবায়েদুল্লাহ, ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও প্রবীন সাংবাদিক মো. নুরুল ইসলাম নুরু, নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির সাবেক সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট মশিউর রহমান শহিন, ফতুল্লা জেনারেল হাসপাতাল ও ডক্টরস্ ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি এনামূল হক সিদ্দিকী, সাবেহ সভাপতি তাপস সাহা, সাবেক সভাপতি হাবিবুর রহমান শ্যামল, রুশেন হাউজিং জামে মসজিদ কমিটির সভাপতি হাজী মফিজ উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী মো. ফারুক হোসেন।

‎ইফতার ও দোয়া পূর্ব এক সংক্ষিপ্ত আলোচনা পর্বে আমন্ত্রিত অতিথিরা তাদের বক্তব্যে সত্য প্রকাশে সময় নারায়ণগঞ্জের ভূমিকার ব্যাপক প্রসংশা করেন। আগামীতেও সময় নারায়ণগগঞ্জ কর্তৃপক্ষ এমন সাহসি ভূমিকা রেখে সত্য ও বস্তু-নিষ্ঠ সংবাদ প্রকাশে অনড় থাকবে বলে নিজেদের প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

‎এসময় সময় নারায়ণগঞ্জ পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, প্রকাশক মো. সহিদুল ইসলাম সহিদ, সম্পাদক মাহবুবুর রহমান খোকা, ব্যবস্থাপনা সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ, স্টাফ রিপোর্টার (সোনারগাঁ) নজরুল ইসলাম শুভ।

‎আমন্ত্রিত অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান, সাংগঠনিক সম্পাদক বিশাল আহমেদ, দপ্তর সম্পাদক কাইয়ুম খান সহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >