নারায়ণগঞ্জ । শুক্রবার
১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সোনারগাঁয়ের পাচানী ও কুরবানপুর গ্রাম রণক্ষেত্র

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে তিন গ্রামের দুটি পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে টেঁটাবিদ্ধসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। উপজেলার পিরোজপুর ইউনিয়নের খাসেরগাঁও, ছোট কোরবানপুর ও পাঁচানি গ্রামে ছড়িয়ে থাকা দুটি পক্ষের লোকজনের মধ্যে এ সংঘর্ষ হয়।

বুধবার (২১ জানুয়ারি) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত দা, বঁটি, টেঁটা, বল্লম, লোহার রড ও ইটপাটকেল দিয়ে থেমে থেমে এ সংঘর্ষ চলতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে সোনারগাঁ থানা-পুলিশ ও সেনাবাহিনীর একটি দল উপস্থিত হন।

জানা গেছে, পিরোজপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার খাসেরগাঁও গ্রামের মনির হোসেন ও ছোট কোরবানপুর গ্রামের রাসেল মিয়ার সঙ্গে একই ইউনিয়নের পাঁচানি গ্রামের আওয়ামী লীগ নেতা হামিদুল ইসলাম হামিদের বিরোধ চলছে। পূর্ববিরোধের জেরে আজকের এই সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানায় এলাকাবাসী। এ ঘটনায় আহত ব্যক্তিদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাদক ব্যবসায়ী রাসেলের লোকজন ১০-২০ জনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। বাড়িঘর ও দোকানপাট ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। এ সময় প্রাণ বাঁচাতে অনেকেই মসজিদের ছাদে গিয়ে আশ্র‍য় নিলে ইটপাটকেল নিক্ষেপ করে। তারা মসজিদের সব গ্লাস ভেঙে ফেলেছে।’

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >