নারায়ণগঞ্জ । মঙ্গলবার
২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

আড়াইহাজারে সড়ক পরিবহন আইন লঙ্ঘনে তিনজনকে জরিমানা

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সড়ক পরিবহন আইন লঙ্ঘনের দায়ে তিনজনকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার (১৮ জানুয়ারি) বিকেল ৫টার দিকে উপজেলার বিশনন্দী ফেরিঘাট সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানটি পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান ইমন। অভিযানের সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, সড়ক পরিবহন আইন ২০১৮-এর ৬৬ ধারায় জয় (২১) কে ২ হাজার টাকা, শামিম (২৩) কে ২০০ টাকা এবং হৃদয় (২৫) কে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >