নারায়ণগঞ্জ ।
,

বন্দরে আওয়ামীলীগ  নেতা অহিদ ২ দিনের রিমান্ডে

:বন্দরে  বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের উপর গুলি বর্ষন ও  ককটেল বিস্ফোরন মামলার অন্যতম আসামী ধৃত  আওয়ামীলীগ নেতা অহিদুজ্জামান অহিদ (৩৮)কে ২ দিনের রিমান্ড এনে ব্যাপক জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। বুধবার (৭ জানুয়ারী) দুপুরে ওই নেতাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালত থেকে রিমান্ডে আনা হয়।

রিমান্ডপ্রাপ্ত আওয়ামীলীগ নেতা  অহিদুজ্জামান অহিদ  বন্দর থানার ফুলহর এলাকার মৃত হানিফ মিয়ার ছেলে। সে দীর্ঘ দিন ধরে  নারায়নগঞ্জ মহানগর আওতাধীন বন্দরে ২৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিল।  এর আগে গত বৃহস্পতিবার  (১লা জানুয়ারি  ) সন্ধ্যায় বন্দর থানার ফুলহরস্থ একটি ইটভাটা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

বন্দর থানা অফিসার ইনচার্জ গোলাম মুক্তার আশরাফ উদ্দিন জানিয়েছে, ধৃত আওয়ামীলীগ নেতা অহিদুজ্জামানের  বিরুদ্ধে বন্দর থানায় একাধিক মামলা রয়েছে। তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

মামলার তথ্য সূত্রে জানা গেছে,  গত বছরের  জুলাই  বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ৫০ থেকে ৬০ জন  আন্দোলনকারি ছাত্রদের  উপর নির্বিচারে গুলি বর্ষন ও ককটেল বিস্ফোরনের ঘটিয়ে আতংক সৃষ্টি করে। এ ঘটনায় আওয়ামীলীগ নেতা অহিদুজ্জামান অহিদ জড়িত থাকার অপরাধে পুলিশ তাকে গ্রেপ্তার করে ৫ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে প্রেরণ করলে বিজ্ঞ আদালতে গত বুধবার ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >