নারায়ণগঞ্জ । বৃহস্পতিবার
১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জ-৪ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জামায়াতের জব্বার, এনসিপির প্রার্থীকে সমর্থন

নারায়ণগঞ্জ-৪ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা আব্দুল জব্বার এনসিপি মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল আমিনকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। এ আসনে এখন জামায়াত এনসিপি জোটের প্রার্থী আব্দুল্লাহ আল আমিন।

সোমবার (২৯ ডিসেম্বর) এক বিবৃতিতে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন জব্বার।

এসময় তিনি বলেন, সংগঠনের সিদ্ধান্তে আমি নারায়ণগঞ্জ-৪ আসন থেকে সংসদ সদস্য প্রার্থীতা প্রত্যাহার করে নিলাম। দেশ জাতির স্বার্থই আমাদের জন্য এখন মূখ্য বিষয়। সংগঠনের সর্বস্তরের ভাই/বোন/শুভাকাঙ্খী/ছাত্র/যুবকরা নিরলস ও নিঃস্বার্থ ভাবে কাজ করেছেন। সত্যিই আপনাদের ভালোবাসা ও সহযোগীতা আমি আজীবন স্বরণ রাখব। আল্লাহ তা’য়ালা আমাদের সামগ্রিক তৎপরতা কবুল করুন।

তিনি আরও বলেন, ১০ দলীয় জোট প্রার্থী ছোট ভাই এড. আবদুল্লাহ আল আমিন। তার জন্য আমার সমর্থন ও শুভ কামনা রইল।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >