নারায়ণগঞ্জ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রক করেছেন আসনটির সাবেক এমপি ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াস উদ্দিন। গতকাল বিকেলে তার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন ফতুল্লা থানা বিএনপির সহ-সভাপতি সুলতান মাহমুদ মোল্লা সহ থানা ও বিভিন্ন ইউনিয়নের শীর্ষ নেতারা।
জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াস উদ্দিন নারায়ণগঞ্জ-৪ আসন থেকে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশা করছিলেন। তবে আসনটি জোটের প্রার্থী মনির হোসেন কাসেমীকে ছাড় দেয়ায় তিনি ধানের শীষের মনোনয়ন পাচ্ছেন না। এদিকে আসনটিতে ধানের শীষের প্রতীক না থাকায় নেতাকর্মীদের অনুরোধের প্রেক্ষিতে এই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন অফিস কার্যালয় থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেন গিয়াস উদ্দিন। তিনি মনোনয়ন পত্র সংগ্রহ করায় তার অনুসারীদের মাঝে উচ্ছ্বাস উদ্দীপনা লক্ষ্য করা গেছে।




