নারায়ণগঞ্জ । বুধবার
২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে বেগম খালেদা জিয়া একটি অনুপ্রেরণার নাম: কাজী মনির

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে তারাবো পৌরসভার বরাব এলাকায় অবস্থিত ম্যাক্স সোয়েটার বিডি কারখানায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্যোগ নেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনির।

ম্যাক্স সোয়েটারের কর্মকর্তা, স্টাফ ও শ্রমিকদের উপস্থিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন স্থানীয় এক ধর্মীয় শিক্ষক।

প্রধান অতিথির বক্তব্যে কাজী মনিরুজ্জামান মনির বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেন দ্রুত সুস্থ হয়ে জাতির সামনে ফিরে আসেন—এটাই আমাদের সবার প্রার্থনা। বাংলাদেশের পোশাক শিল্পের উন্নয়ন, উদ্যোক্তা সুরক্ষা এবং কর্মীদের অধিকার রক্ষায় তার অবদান স্মরণীয়।”

তিনি আরও বলেন, “দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার সংগ্রামে বেগম খালেদা জিয়া একটি অনুপ্রেরণার নাম। তাঁর সুস্থতা ও সক্রিয় উপস্থিতি জাতির জন্য অত্যন্ত প্রয়োজন।”

দোয়া মাহফিল উপলক্ষে কারখানার বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন এবং দেশনেত্রীর সুস্থতা কামনায় একাত্মতা প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >