নারায়ণগঞ্জ । বৃহস্পতিবার
১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বড় বোনের পড়ার চাপে,ছোট বোনের আত্মহত্যা

বগুড়ার ধুনট উপজেলায় পড়াশোনার জন্য চাপ দেয়ায় রুকাইয়া খাতুন (১০) নামে এক শিশু শিক্ষার্থী গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। শনিবার (৮ নভেম্বর) দুপুর ২টায় উপজেলার গোপালনগর গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত রুকাইয়া খাতুন ওই গ্রামের আব্দুল খালেকের মেয়ে এবং গোপালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেনির মেধাবী শিক্ষার্থী। তার রোল নম্বর চার।  

পুলিশ ও স্থানীয়রা জানান, রুকাইয়ার বাবা পোশাক কারখানায় চাকরির সুবাদে ঢাকায় অবস্থান করেন। চার বোন ও মায়ের সঙ্গে গ্রামের বাড়িতে থাকে রুকাইয়া। চার বোনের মধ্যে রুকাইয়া ছিল সবার ছোট। শনিবার সকালে পড়ালেখার বিষয়ে তার বড় বোন চাপ দেয় তাকে। সেই অভিমানে শনিবার দুপুরে পরিবারের সদস্যদের অজান্তে ঘরের ভেতর তীরের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে সে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরিবারের অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই পুলিশ মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করে।

ধুনট থানার সাব-ইন্সপেক্টর (এসআই) হায়দার আলী বলেন, ধারণা করা হচ্ছে পরিবারের ওপর অভিমান করে মেয়েটি আত্মহত্যা করেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহটি পরিবারকে বুঝিয়ে দেয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >