নারায়ণগঞ্জ । বুধবার
২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিদ্ধিরগঞ্জে ৭নং ওয়ার্ডে হালিম জুয়েলের নেতৃত্বে নেতাকর্মীর বিশাল মিছিল

সিদ্ধিরগঞ্জে ৭নং ওয়ার্ড বিএনপি আয়োজিত নির্বাচনী পথসভা ও লিফলেট বিতরন অনুষ্ঠানে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম,এ,হালিম জুয়েলের নেতৃত্বে ১নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদের মিছিল নিয়ে যোগদান।
সোমবার (২০ অক্টোবর) বিকালে সিদ্ধিরগঞ্জের ৭নং ওয়ার্ড এলাকায় এ নির্বাচনী পথসভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ ৪-আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন।
এসময় আরো উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, ডাঃ মিজানুর রহমান, ১নং ওয়ার্ড বিএনপির স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন, ১নং ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, শেখ জামাল, ১নং ওয়ার্ড শ্রমিকদলের সাবেক সাধারণ সম্পাদক জামাল কন্টাকটার, ১নং ওয়ার্ড বিএনপি নেতা রুবেল আহম্মেদ, ১নং ওয়ার্ড বিএনপির সদস্য মোহাম্মদ আনিস, বাদশা মিয়া, জামাল হোসেন, জাহাঙ্গীর হোসেন ও রাসেদসহ আরো অনেকে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >