নারায়ণগঞ্জ ।
,

ডিসেম্বরের শুরুতেই ফের ঘূর্ণিঝড়ের আশঙ্কা, আঘাত হানতে পারে যেখানে

বঙ্গোপসাগরে আবারও ঘূর্ণিঝড় তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। ভারতের আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) জানিয়েছে, এই ঘূর্ণিঝড়ের নাম হতে পারে ‘কানি’।নামটি প্রস্তাব করেছে মালদ্বীপ। 

আইএমডির পূর্বাভাস অনুযায়ী, ২৯ নভেম্বর নাগাদ দক্ষিণ আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হতে পারে। পরে সেটি ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বরের মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপে রূপ নিতে পারে। এরপর ২ থেকে ৫ ডিসেম্বরের মধ্যে শক্তি বাড়িয়ে আরো ঘনীভূত হতে পারে।তবে শেষ পর্যন্ত এটি ঘূর্ণিঝড়ে রূপ না-ও নিতে পারে। 

আইএমডি আরো জানায়, বিভিন্ন আবহাওয়া মডেলের পূর্বাভাসে ভিন্নতা রয়েছে। কিছু মডেলের মতে, সমুদ্রের ওপরেই শক্তি হারিয়ে দুর্বল হয়ে পড়তে পারে নিম্নচাপটি।

এদিকে ঘূর্ণিঝড়টি শক্তিশালী হলে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে শ্রীলঙ্কা এবং তামিলনাড়ু উপকূলের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।তবে আপাতত পশ্চিমবঙ্গ উপকূলে সরাসরি আছড়ে পড়ার কোনো আশঙ্কার নেই। 

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >