নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ১০ কেজি গাঁজা ও ২০ বোতল স্কার্ফসহ মোঃ কামরুজ্জামান কামু (২৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান, পিপিএম মহোদয়ের দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ হাসিনুজ্জামানের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।
২৪ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ সন্ধ্যা আনুমানিক ৬টা ১০ মিনিটে জেলা গোয়েন্দা শাখার গ-জোনের ইনচার্জ জনাব মোঃ মমিনুল ইসলাম ও এসআই (নিঃ) এ.টি.এম. জহিরুল ইসলামের নেতৃত্বে ডিবির একটি চৌকস আভিযানিক দল রূপগঞ্জ থানাধীন নাওড়া মধ্যপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় ওই এলাকার বাসিন্দা মোঃ কামরুজ্জামান কামু (২৫), পিতা- সুলতান মিয়া, মাতা- নুরজাহান বেগমকে ১০ (দশ) কেজি গাঁজা ও ২০ বোতল স্কার্ফসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
মাদকদ্রব্যসহ সকল প্রকার অপরাধ দমন ও নিয়ন্ত্রণে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) তথা নারায়ণগঞ্জ জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।






