নারায়ণগঞ্জ ।
,

ফ্যাসিবাদের বিরুদ্ধে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতাদের সঙ্গে ‘অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ’ বৈঠক হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। সংলাপে ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্যের ক্ষেত্রে এনসিপি কোনো শর্ত দেয়নি বলে জানান তিনি। বলেন, ‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য সুসংহত করা এবং দেশের স্বার্থে একযোগে কাজ করার বিষয়ে মতবিনিময় হয়েছে।’

প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি নেতাদের সংলাপের এর এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান মাহদী আমিন। সংলাপে এনসিপি আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের নেতৃত্বে আক্তার হোসেন, হাসনাত আব্দুল্লাহ এবং আকরাম হোসেন উপস্থিত ছিলেন।

ব্রিফিংয়ে মাহদী আমীন বলেন, ‘জনগণের ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকারের অভিযাত্রায় রাজনৈতিক সহাবস্থান, সহিষ্ণুতা ও সম্মানবোধের বহিঃপ্রকাশ ঘটেছে এই বৈঠকে।’ তিনি উল্লেখ করেন, “প্রধানমন্ত্রী সবসময় বলেন ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ছিল আমাদের স্বাধীনতা অর্জনের, আর ২০২৪-এর গণ-অভ্যুত্থান ছিল সেই স্বাধীনতা ও মানুষের অধিকার রক্ষা এবং প্রতিষ্ঠার আন্দোলন।”

বিএনপির ‘সবার আগে বাংলাদেশ’ নীতির কথা তুলে ধরে মুখপাত্র বলেন, ‘দেশের সার্বভৌমত্ব, গণমানুষের অধিকার প্রতিষ্ঠা, আর্থসামাজিক উন্নয়ন, শিল্পের সুরক্ষা এবং কর্মসংস্থান তৈরির মতো জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে সব পক্ষের ঐকমত্য প্রয়োজন।’

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >