নারায়ণগঞ্জ ।
,

নেতাদের অ্যাকাউন্ট বন্ধ, ভারতে মেটার কার্যালয়ে কংগ্রেসের বিক্ষোভ

ভারতে দলীয় নেতাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার প্রতিবাদে সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠান মেটার কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন বিরোধী দল কংগ্রেসের যুব সংগঠনের কর্মীরা। শুক্রবার দেশটির হায়দরাবাদ, মুম্বাই ও গুরুগ্রামে মেটার কার্যালয় ঘিরে এ বিক্ষোভ হয়।শনিবার প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, হায়দরাবাদে মেটার কার্যালয় থাকা ভবনে ঢুকে পড়েন বিক্ষোভকারীরা। এ সময় তারা স্লোগান দেন এবং ভবনের ভেতরে থাকা গাছের টব ভাঙচুর করেন। পুলিশের সঙ্গেও তাঁদের সংঘর্ষ হয়। মুম্বাইয়ে মেটার কার্যালয় থাকা ভবনের বাইরের দেয়ালে প্রতিষ্ঠানবিরোধী স্লোগান লিখে দেন কংগ্রেস কর্মীরা।নিরাপত্তাকর্মীরা তাঁদের বাধা দেওয়ার চেষ্টা করলে সেখানে ধস্তাধস্তি হয়। দিল্লির কাছের গুরুগ্রামেও বিক্ষোভ করেন সংগঠনটির কর্মীরা।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, কংগ্রেসের যুব সংগঠন ইন্ডিয়ান ইয়ুথ কংগ্রেসের নেতাদের কয়েকটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ায় এই প্রতিবাদ শুরু হয়। সংগঠনটির পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, নেতাদের অ্যাকাউন্ট ফিরিয়ে না দিলে দেশজুড়ে মেটার কার্যালয়ে বিক্ষোভ করা হবে।

বিক্ষোভের পর শুক্রবার দুটি অ্যাকাউন্ট পুনরায় চালু করা হয়েছে। তবে সরকারের সমালোচক সাংবাদিক, কনটেন্ট নির্মাতা ও ইনফ্লুয়েন্সারদের হাজারো অ্যাকাউন্ট এখনো সীমিত রয়েছে বলে রয়টার্সকে জানিয়েছেন সংগঠনটির সামাজিক যোগাযোগমাধ্যমবিষয়ক দায়িত্বে থাকা মানু জৈন। তাঁর দাবি, মেটাকে তাদের অ্যালগরিদম কীভাবে পোস্ট সীমিত করে, সে বিষয়ে ব্যাখ্যা দিতে হবে এবং সরকারের নির্দেশে বন্ধ করা অ্যাকাউন্টগুলো পুনরায় চালু করতে হবে।

এদিকে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির জাতীয় মুখপাত্র প্রদীপ ভান্ডারি কংগ্রেসের বিক্ষোভের সমালোচনা করেছেন। তার অভিযোগ, হায়দরাবাদে মেটার কার্যালয়ে ভাঙচুর চালানোর পাশাপাশি সেই ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করেছেন কংগ্রেস কর্মীরা।

ভারত সরকার বলছে, স্থানীয় আইন লঙ্ঘন, জননিরাপত্তা বা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি হলে সামাজিক যোগাযোগমাধ্যমের কনটেন্ট সরানোর নির্দেশ দেওয়া হয়। অন্যদিকে কংগ্রেসের দীর্ঘদিনের অভিযোগ, মেটাসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠান তাদের দলের অ্যাকাউন্ট ও কনটেন্ট সীমিত করে বিরোধী মত দমনে ভূমিকা রাখছে। তবে মেটা জানিয়েছে, স্থানীয় আইন মেনে চলতেই ভারতে কিছু কনটেন্ট সীমিত করা হয়।

রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২৬ সালের প্রথম ছয় মাসে ভারতের স্থানীয় আইনের আওতায় ৫৪ লাখের বেশি পোস্ট বা অ্যাকাউন্ট সীমিত করেছে মেটা। আগের ছয় মাসে এই সংখ্যা ছিল প্রায় ৭০ হাজার। ইন্দোনেশিয়ার পর ভারতেই সবচেয়ে বেশি কনটেন্ট সীমিত করেছে প্রতিষ্ঠানটি।

মেটা জানায়, সীমিত করা কনটেন্টের বড় একটি অংশই স্থানীয় আইনের বাধ্যবাধকতার কারণে সরাতে হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের সরকার সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠানগুলোকে বেআইনি কনটেন্ট সরানোর নির্দেশ পাওয়ার তিন ঘণ্টার মধ্যে তা কার্যকর করার নিয়ম করে। আগে এ জন্য সময়সীমা ছিল ৩৬ ঘণ্টা। এ নিয়ম নিয়ে মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে কাজ করা ব্যক্তিরা উদ্বেগ প্রকাশ করেছেন।

মেটা জানায়, সীমিত করা কনটেন্টের বড় একটি অংশই স্থানীয় আইনের বাধ্যবাধকতার কারণে সরাতে হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের সরকার সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠানগুলোকে বেআইনি কনটেন্ট সরানোর নির্দেশ পাওয়ার তিন ঘণ্টার মধ্যে তা কার্যকর করার নিয়ম করে। আগে এ জন্য সময়সীমা ছিল ৩৬ ঘণ্টা। এ নিয়ম নিয়ে মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে কাজ করা ব্যক্তিরা উদ্বেগ প্রকাশ করেছেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >