নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে ফতুল্লায়, কুতুবপুর, নয়ামাটি, দোয়া মাহফিল, মিষ্টি বিতরণ ও কেক কাটার আয়োজন করা হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) বাদ মাগরিব নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানাধীন কুতুবপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নয়ামাটি মার্কার মসজিদ সংলগ্ন এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করা হয়। দেশের শান্তি, সমৃদ্ধি, উন্নয়ন এবং সর্বস্তরের মানুষের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেও বিশেষ প্রার্থনা করা হয়। একই সঙ্গে পৃথিবী থেকে বিদায় নেওয়া সকল মুসলিম নর-নারীর আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।
দোয়া মাহফিল শেষে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। পরে জন্মদিনের আনন্দ ভাগাভাগি করে নিতে ৬২তম জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়। অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীরা একে অপরকে কেক খাইয়ে জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এ সময় অনুষ্ঠানের সভাপতিত্ব করে বক্তব্যে খবর আছেন তোফাজ্জল হোসেন মোল্লা বলেন, তারেক রহমানের ৬২তম জন্মদিন আমাদের জন্য আনন্দ ও শুভকামনার একটি উপলক্ষ। আমরা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুন্দর কর্মময় জীবন কামনা করি। দেশের মানুষের অধিকার, গণতন্ত্র ও একটি সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠায় তিনি যেন আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন, মহান আল্লাহর কাছে সেই দোয়া করি।

তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগ ও সংগ্রামের ইতিহাস আমাদের অনুপ্রেরণা জোগায়। দলের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে জনগণের পাশে দাঁড়াতে হবে। এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকা এবং সামাজিক ও মানবিক কর্মকাণ্ড অব্যাহত রাখাই আমাদের লক্ষ্য।
তোফাজ্জল হোসেন মোল্লা বর্তমানে কুতুবপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড জাতীয়তাবাদী মূল দলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি এলাকার নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ভবিষ্যতেও এ ধরনের ধর্মীয়, সামাজিক ও মানবিক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শেষপর্যায়ে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
উক্ত অনুষ্ঠানে আরো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং উপস্থিত ছিলেন, খন্দকার মোঃ সাদ্দাম হোসেন ভি.পি নারায়ণগঞ্জ আইনজীবী কলেজে সভাপতি জাতীয়তাবাদী ছাত্র ফোরাম। ইমরান হোসেন বাবু সভাপতি ৯ নং ওয়ার্ড যুবদল কুটুপুর ইউনিয়ন। মামুন সভাপতি কিশোর দল ৯ নং ওয়ার্ড কুতুবপুর ইউনিয়ন, এ সময় আরো উপস্থিত ছিলেন মোঃ শুক্কুর, মোহাম্মদ সালাউদ্দিন, মোঃ সবুজ, মোঃ রাশেদ প্রমোখ।




