নারায়ণগঞ্জ ।
,

ব্রেড, বিস্কুট ও কনফেকশনারী প্রস্তুতকারক সমিতির ফতুল্লা থানা কমিটি পুনঃগঠন

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ ব্রেড, বিস্কুট ও কনফেকশনারী প্রস্তুতকারক সমিতির ফতুল্লা থানা কমিটি পুনঃগঠন করা হয়েছে। গতকাল ফতুল্লার পঞ্চবটি পাঁচতলা কলোনী এলাকায় আয়োজিত এক সভায় এই নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শাহিদুল ইসলামকে সভাপতি ও আব্দুল কুদ্দুসকে সাধারণ সম্পাদক করা হয়েছে। কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে আছেন আরিফুর রহমান ও কোষাধ্যক্ষ করা হয়েছে আজীজ শেখকে।

এদিকে, কমিটি পুনঃগঠনকে কেন্দ্র করে অনুষ্ঠিত এই সভায় বাংলাদেশ ব্রেড, বিস্কুট ও কনফেকশনারী প্রস্তুতকারক সমিতির সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি মো. শাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ব্রেড, বিস্কুট ও কনফেকশনারী প্রস্তুতকারক সমিতি তথা কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ জালাল উদ্দিন সিআইপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ব্রেড, বিস্কুট ও কনফেকশনারী প্রস্তুতকারক সমিতির সাধারণ সম্পাদক রেজাউল হক রেজু, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এমএ হান্নান ও কাউসার ভান্ডারী।

অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জালাল উদ্দিন সিআইপি বলেন, ‘সংগঠন কারো ব্যক্তিগত ইচ্ছায় চলতে পারে না। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সংগঠনকে এগিয়ে নিতে হয়। আসলে সংগঠন আপনাকে ব্যক্তিগত ভাবে কি দিলো, ব্যক্তিগত ভাবে আপনি কি পেলেন বা কি পেলেন না, সেটা চিন্তা করলে আপনি সংগঠন করার যোগ্যতা রাখেন না। আপনি সংগঠনকে কতটুকু দিতে পারলেন, সংগঠনের জন্য আপনার কন্ট্রিবিউশন কি-সেটাই হলো মূখ্য বিষয়। যারা সংগঠনকে না দিয়ে শুধু নেয়ার জন্য এসেছেন, তারা সংগঠন করা ছেড়ে দেন। সংগঠন একক কোনো ব্যক্তির উপকারে আসবে না, সংগঠনের উপকার ভোগ করবে সকলেই সম্মিলিত ভাবে। যারা বর্তমান কমিটির নেতৃত্ব পেয়েছেন, তারা এই সংগঠনকে আরও বেশি গতিশীল করবে বলে আমি বিশ্বাস রাখি।’

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >