নারায়ণগঞ্জ ।
,

মুন্সীগঞ্জে শিশুকে হ/ত্যা, বাবাকে কু/পি/য়ে জ/খ/ম

মুন্সীগঞ্জের সিরাজদীখানে ছয় বছরের এক শিশুকে হত্যা করে মরদেহ পরিত্যক্ত জমিতে ফেলে রাখার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিশুটির বাবাকেও কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) উপজেলার লতব্দী ইউনিয়নের রামকৃষ্ণদী গ্রামের মুল্লা ব্রিকস নামক একটি ইটভাটার কাছে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৯টার দিকে পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করে।

নিহত ওই শিশুর নাম তওবা। তার বাবার নাম বাবা গোলাপ হোসেন। তার বাড়ি উপজেলার লতব্দী ইউনিয়নের রামকৃষ্ণদী গ্রামে। তবে তিনি সপরিবারে উপজেলার বালুচর ইউনিয়নের খাসকান্দি গ্রামে শ্বশুরবাড়িতে বসবাস করেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, তওবার দাদা জয়নাল মিয়া রামকৃষ্ণদী এলাকায় একটি ইটভাটায় গত পাঁচ বছর ধরে কাজ করছেন। বুধবার বিকেল ৫টায় দাদার সঙ্গে দেখা করে ফেরার পথে শিশু তওবা ও তার বাবার ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় শিশুটিকে হত্যা করে মরদেহ ইটভাটার কাছে পরিত্যক্ত জমিতে ফেলে রাখা হয় বলে অভিযোগ রয়েছে। একই ঘটনায় শিশুটির বাবা গোলাপ হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়।

সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, ‘কী কারণে এ ঘটনাটি ঘটেছে তা এই মুহূর্তে বলতে পারছি না। বিস্তারিত পরে জানানো হবে।’

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >