পানির সংকটে যখন চরম ভোগান্তিতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ১৪ নম্বর ওয়ার্ডের দেওভোগ নর্থ রোড
(ডি.এন.রোড) এর এলাকার বাসিন্দা, তখন মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন মহানগর বিএনপি নেতা ও
কাউন্সিলর প্রার্থী দিদার খন্দকার। শেরে বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবমারসিবল পাম্প নষ্ট হওয়ার কারণে দিন
ধরে বিশুদ্ধ পানি সংকটে ভূগছিলেন এলাকাবাসী। পানি সংকটের ভোগান্তি পরিবারের চাহিদায় এবার সাবমারসিবল পাম্প
নতুন স্থাপন করে প্রশংসিত হয়েছেন দিদার খন্দকার।
পানির পাম্প বিকল হয়ে যাওয়ায় মাসের বেশি সময় ধরে দেওভোগ নর্থ রোড (ডি.এন.রোড) এর শেরে বাংলা সরকারি
প্রাথমিক বিদ্যালয় এলাকায় দেখা দিয়েছে তীব্র পানির সংকট। দৈনন্দিন. প্রয়োজনের পানি সংগ্রহ করতে বাসিন্দাদের পড়তে
হচ্ছে চরম দুর্ভোগে। এমন পরিস্থিতিতে নতুন সাবমারসিবল পাম্প বসাতে দিদার খন্দকারের কাছে ছুটে যান ভুক্তভোগীরা।
জনগণের চাহিদা হাত বাড়িয়ে নতুন পাম্প স্থাপন করে দেয়া এখন বিশুদ্ধ পানিতে সংকট নিরসন হয়েছে।
পানির পাম্প বিকল হওয়ায় স্থানীয় নারী-পুরুষ ও শিশুরা কলসি, বালতি, জারসহ বিভিন্ন পাত্র নিয়ে আশেপাশের বিভিন্ন
বাড়ির সামনে ভিড় করছেন। শৃঙ্খলাবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে প্রয়োজন অনুযায়ী পানি সংগ্রহ করছেন তারা। দিন বাড়ার
সঙ্গে সঙ্গে পানি নিতে আসা মানুষের সংখ্যাও বাড়ছে। এতে সংকটাপন্ন এলাকাটির বহু পরিবারের দৈনন্দিন পানির প্রয়োজন
অনেকটাই পূরণ হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, পানির সংকটের কারণে রান্না, গোসল, খাবার পানি সংগ্রহসহ নিত্যপ্রয়োজনীয় কাজ ব্যাহত
হচ্ছিল। বিশেষ করে নারী, শিশু ও বয়স্কদের দুর্ভোগ ছিল বেশি। স্বপন আহমেদের উদ্যোগে অন্তত জরুরি প্রয়োজনের পানি
সংগ্রহের ব্যবস্থা হওয়ায় সেই দুর্ভোগ অনেকটাই কমেছে।
এ বিষয়ে দিদার খন্দকার বলেন, পানির পাম্প বিকল হওয়ায় স্থানীয় মানুষজন অনেক ভোগান্তিতে পড়েছেন। তাদের কষ্ট
কিছুটা হলেও লাঘব করার জন্যই নতুন পাম্প বসিয়ে দিয়ে বিশুদ্ধ পানি দেওয়ার ব্যবস্থা করেছি। দেওভোগ নর্থ রোড
(ডি.এন.রোড) এলাকাবাসী আমার স্বজনের মতোই। তাদের সেবা করতে পারাটাকে আমি নিজের দায়িত্ব ও কর্তব্য মনে
করি।
স্থানীয়দের মতে, সংকটের সময়ে ব্যক্তিগত উদ্যোগে এভাবে মানুষের পাশে দাঁড়ানোর ঘটনা শুধু সাময়িক পানির সংকটই
লাঘব করছে না, বরং প্রতিবেশী ও সামাজিক দায়িত্ববোধেরও দৃষ্টান্ত তৈরি করছে দিদার খন্দকার। তিনি এর আগেও ঈদ পূজা
ও বিভিন্ন উৎসবে সাধারণ মানুষের পাশে দাড়িয়েছেন। রাস্তাঘাট ও মানুষের প্রয়োজনীয়তা এগিয়ে এসেছেন।





