নারায়ণগঞ্জ ।
,

বরিশালে মাদকের আসর থেকে পুলিশ কর্মকর্তাসহ আটক ৪

বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে পাঁচগাঁও গ্রামের মিরাজুল ইসলামের টিনশেড বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানার এএসআই দেলোয়ার হোসেন, মিরাজুল ইসলাম, নাহিদ হাসান ও ফাতেমা আক্তার নুরতাজ (৩০)।

ডিএনসি সূত্র জানায়, বৃহস্পতিবার ভোররাতে পরিদর্শক জাহিদুল ইসলামের নেতৃত্বে একটি দল মিরাজুলের বাসাটি ঘিরে ফেলে। পরে ভেতরে থাকা ব্যক্তিদের আত্মসমর্পণের আহ্বান জানানো হয়। এ সময় তারা বেরিয়ে না এসে পালানোর চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, একপর্যায়ে এএসআই দেলোয়ার হোসেন বাসার টিন ভেঙে বাইরে লাফ দিয়ে কাদামাটিতে পড়ে যান। তাকে আটক করতে গেলে ডিএনসির সদস্যদের সঙ্গে ধস্তাধস্তি হয়। পরে এএসআই দেলোয়ারসহ চারজনকে আটক করা হয়।

ডিএনসি জানায়, অভিযানে মাদকের বড় কোনো চালান পাওয়া যায়নি। তবে ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, মিরাজুল ইসলামের স্বেচ্ছাসেবক দলে কোনো আনুষ্ঠানিক পদ নেই। তবে তিনি সংগঠনটির নাম ব্যবহার করে এলাকায় নানা কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে মাদক সরবরাহেরও অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, এএসআই দেলোয়ার হোসেনের সঙ্গে মিরাজুলের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এবং তিনি প্রায়ই ওই বাসায় যাতায়াত করতেন। তবে এসব অভিযোগের স্বাধীন সত্যতা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

অভিযানের পর এএসআই দেলোয়ার হোসেনকে বিমানবন্দর থানা-পুলিশের কাছে হস্তান্তর করে ডিএনসি। আর মিরাজুল ইসলামসহ অপর তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে ডিএনসির উপপরিচালক খোরশেদ আলম বলেন, বিমানবন্দর থানার পরিদর্শক নিজে এসে ওই পুলিশ সদস্যকে নিয়ে গেছেন। তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। অন্যদের আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >