নারায়ণগঞ্জ ।
,

ফ্যামিলি কার্ডের কথা বলে বিধবার টিপসই, পরে ‘বিয়ের’ কাবিননামা!

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে এক বিধবার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, ছবি ও টিপসই নেওয়ার পর তার নামে বিয়ের কাবিননামা তৈরির অভিযোগ উঠেছে স্থানীয় জামায়াতের সহযোগী সদস্য আবদুস ছাত্তারের বিরুদ্ধে।

৪৩ বছর বয়সী ওই নারী দাবি করেন, তিনি কোনো বিয়েতে সম্মতি দেননি এবং কোনো কাজিকেও দেখেননি। প্রায় ১৩ বছর আগে স্বামী মারা যাওয়ার পর দুই ছেলেকে বড় করে বিয়ে দিয়েছেন তিনি। অভিযোগের বিষয়টি জানাজানি হলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সালিশ বৈঠকও করেন।

অভিযোগ অস্বীকার করে আবদুস ছাত্তার বলেন, ফ্যামিলি কার্ডের কথা বলে তিনি ওই নারীর কোনো টিপসই নেননি। জমিজমা নিয়ে বিরোধের জেরে তাকে ফাঁসানো হচ্ছে বলে দাবি করেন তিনি।

উপজেলা জামায়াতের আমির মো. ফজলুল হক জানান, ছাত্তার জামায়াতের পদধারী নেতা নন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তিনি বলেন, প্রকৃত অপরাধীদের বিচার হওয়া উচিত। তবে প্রাথমিক তথ্যে ঘটনাটি সাজানো বা উদ্দেশ্যপ্রণোদিত হওয়ার সম্ভাবনাও রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >