নারায়ণগঞ্জ ।
,

আড়াইহাজারে পাগলা কুকুরের আতঙ্ক, দুই দিনে কামড়ের শিকার ৫৪ জন

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পাগলা কুকুরের উপদ্রবে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গত দুই দিনে কুকুরের কামড়ে আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন ৫৪ জন। আহতদের বেশিরভাগই নারী ও শিশু।

বুধবার ৩৫ জন এবং বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল পর্যন্ত আরও ১৯ জন হাসপাতালে চিকিৎসা নেন। এর মধ্যে জাঙ্গালিয়া এলাকায় একটি কুকুরের কামড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন। এছাড়া চৈতানকান্দা, দয়াকান্দা, উচিৎপুরা ও বালুয়াকান্দাসহ বিভিন্ন এলাকাতেও কুকুরের উপদ্রব দেখা দিয়েছে।

আহতদের জলাতঙ্কের টিকা দেওয়া হয়েছে। চিকিৎসকরা কুকুর কামড়ালে দ্রুত ক্ষতস্থান সাবান ও পরিষ্কার পানি দিয়ে ধুয়ে হাসপাতালে যাওয়ার পরামর্শ দিয়েছেন। প্রাণিসম্পদ বিভাগ জানিয়েছে, কুকুর নিধন করা সম্ভব না হলেও ভ্যাকসিন দেওয়ার চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >