নারায়ণগঞ্জ ।
,

ছিনতাইকারী ধরতে তরুণদের বাহিনী, নিজস্ব ইউনিফর্মেও টহল

ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমনে গাজীপুরে তরুণদের একটি বেসরকারি দল গঠন করা হয়েছে। দলটির সদস্যদের জন্য রয়েছে নিজস্ব ইউনিফর্ম। তবে আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের উদ্যোগ নিয়ে প্রশ্ন তুলেছেন অপরাধবিজ্ঞান বিশেষজ্ঞরা।

গাজীপুর মহানগর পুলিশের দক্ষিণ বিভাগের উপপুলিশ কমিশনার এস এম শফিকুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা রক্ষা পুলিশের দায়িত্ব। তবে অপরাধ নিয়ন্ত্রণে সাধারণ মানুষের সচেতনতা ও সহযোগিতাও প্রয়োজন। পুলিশ নিয়মিত অভিযান চালাচ্ছে বলেও জানান তিনি।

অন্যদিকে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি ও পুলিশ সায়েন্স বিভাগের অধ্যাপক ওমর ফারুক বলেন, বেসরকারিভাবে দল গঠন করে অপরাধ দমন করতে গেলে নতুন অপরাধের সুযোগ তৈরি হতে পারে। কাউকে ছিনতাইকারী বা মাদক ব্যবসায়ী হিসেবে চিহ্নিত করে মারধর, হয়রানি কিংবা ব্যক্তিগত স্বার্থে অপরাধী হিসেবে উপস্থাপনের আশঙ্কাও রয়েছে।

তিনি বলেন, অপরাধ দমনে পুলিশের পাশাপাশি জনগণের সহযোগিতা প্রয়োজন হলেও আইন নিজের হাতে তুলে নেওয়ার সুযোগ দেওয়া উচিত নয়।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >