নারায়ণগঞ্জ ।
,

ফতুল্লায় ২০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মিজানুর রহমান (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএম-সেবার নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মোয়াজ্জেম হোসেনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস আভিযানিক দল অভিযানটি পরিচালনা করে।

মঙ্গলবার (৬ অক্টোবর ২০২৬) রাত আনুমানিক ১০টা ৫ মিনিটে ফতুল্লা মডেল থানাধীন হাজীগঞ্জ ওয়াবদারপুল ব্রিজের ওপর অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মো. মিজানুর রহমানকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মিজানুর রহমান গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার উত্তর ধুমাইটারী এলাকার মোখলেসুর মিয়ার ছেলে। বর্তমানে তিনি ফতুল্লার ইসদাইর বুড়ির দোকান এলাকায় জনৈক ফয়সালের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলেন।

পুলিশের দাবি, গ্রেপ্তারকৃত মিজানুর রহমানের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।

ফতুল্লা মডেল থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ যেকোনো ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >