নারায়ণগঞ্জ ।
,

বন্দরে পৃথক অভিযানে একই পরিবারের ৩ মাদক কারবারিসহ  গ্রেপ্তার-৪

বন্দরে পৃথক অভিযান চালিয়ে একই পরিবারের ৩ মাদক কারবারিসহ  ৪  মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই সময় সংশ্লিষ্ট আইন প্রয়োগকারি সংস্থা ধৃত ৪ মাদক কারবারির কাছ থেকে ১০৮ পিছ ইয়াবা ট্যাবলেট ও ৩ কেঁজী গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়।


ধৃত মাদক কারবারিরা হলো বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের লাউসার এলাকার রুহুল আমিনের মাদক ব্যবসায়ী ছেলে  বাবুল হোসেন কবির (৫০) তার  স্ত্রী উর্মি শান্তি (৪৫) ও  ছেলে অনিক হোসেন (২২) ও বন্দর থানার সালেহনগর এলাকার ফারুক আহম্মেদ ফারুক মিয়ার  স্ত্রী শিল্পী বেগম (৪৮)

পৃথক স্থান থেকে বি়ভিন্ন প্রকার মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় ধামগড় ফাঁড়ি উপ পরিদর্শক মোঃ মিকাইল হোসেন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের (খ সার্কেল) এর উপ পরিদর্শক মোঃ রাজা মিয়া বাদী হয়ে ধৃত ৪ মাদক কারবারির বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে পৃথক ২টি মামলা রুজু করেছে। যার মামলা নং- ৮(১০) ২৬ ও ৯(১০)২৬।

  গ্রেপ্তারকৃতদের সোমবার (৫ অক্টোবর)  দুপুরে উল্লেখিত মাদক মামলায় এদেরকে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত রোববার (৪ অক্টোবর) বিকেল সাড়ে ৫টায় বন্দর থানার সালেহনগর এলাকা ও একই দিন বিকেল ৬টায় একই থানার মদনপুর ইউনিয়নের লাউসার এলাকায় ধৃত মাদক ব্যবসায়ী বসত বাড়ীতে অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, ধামগড় ফাঁড়ি পুলিশ মদনপুর লাউসার এলাকায় অভিযান চালিয়ে ৫৩ পিছ ইয়াবা ট্যাবলেট ও ৩ কেঁজী গাঁজাসহ একই পরিবারের ৩ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
এ ছাড়াও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সালেহনগর এলাকায় অভিযান চালিয়ে ৫৫ পিছ ইয়াবা ট্যাবলেটসহ নারী মাদক কারবারি শিল্পী বেগমকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >