নারায়ণগঞ্জ ।
,

শতভাগ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে – এমপি দিপু

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেছেন,শতভাগ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে।

রূপগঞ্জ একটি জনবহুল এলাকা। ফলে সরকারি হাসপাতালে রোগীর চাপ অনেক বেশি। এ কারণে হাসপাতালের শয্যা সংখ্যা বাড়ানোসহ অবকাঠামোগত উন্নয়নের প্রক্রিয়া চলছে।

সোমবার (৫ অক্টোবর) বেলা দুপুরে  ভুলতা উপস্বাস্থ্যকেন্দ্র পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, শতভাগ স্বাস্থ্যসেবা ও ওষুধ নিশ্চিত করার লক্ষ্যে নিয়মিত তদারকি করা হচ্ছে।বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে সেবা দেওয়ায় হাসপাতালে রোগীর সংখ্যা আগের তুলনায় দ্বিগুণেরও বেশি হয়েছে। বিদ্যমান জনবল দিয়ে আপাতত চিকিৎসাসেবা চালিয়ে নেওয়া হচ্ছে। যেসব এলাকায় উপ-স্বাস্থ্য কেন্দ্রের জন্য স্থাপনা নেই, সেসব এলাকায় জমি চিহ্নিত করে নতুন স্থাপনা নির্মাণের পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, ‘ভুলতা এলাকায় মানুষের চাপ অনেক বেশি। বর্তমানে এই উপ-স্বাস্থ্য কেন্দ্রটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এটিকে সরকারিভাবে একটি উন্নত হাসপাতাল হিসেবে গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানসিভ জুবায়ের নাদিম, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল হক রিপন, ভুলতা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্বাস উদ্দিন ভূঁইয়াসহ আরও অনেকে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >