নারায়ণগঞ্জ ।
,

সিদ্ধিরগঞ্জে দেশীয় এলজি ও লুট হওয়া কার্তুজ উদ্ধর

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি দেশীয় তৈরী এলজি ও থানা থেকে লুট হওয়া শটগানের ৯ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে এসআরবি-১১। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে কয়েকজন পালিয়ে যায়। সোমবার (৫ অক্টোবর) এসআরবি-১১’র সদর দপ্তর থেকে অপস অফিসার ক্যাপ্টেন মোঃ রওনক এরফান খান সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গনমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে এসআরবি জানান, গত রবিবার (৪ অক্টোবর) দিবাগত  রাত সাড়ে ১২টার দিকে এসআরবি-১১’র সদর কোম্পানির একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জের আটিগ্রাম এলাকার পরিত্যক্ত মনোয়ারা জুট মিলে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় এলজি এবং থানা থেকে লুট হওয়া শটগানের ৯ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। অভিযানকালে কয়েকজন ব্যক্তিকে সেখানে দেখা গেলেও আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে তারা দ্রুত পালিয়ে যায়।

উদ্ধার করা অস্ত্র ও কার্তুজের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সেগুলো সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলেও নিশ্চিত করেছে এসআরবি-১১।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >