নারায়ণগঞ্জ ।
,

নারায়ণগঞ্জে যানজট নিরসনে মাঠে ২২ ট্রাফিক ভলান্টিয়ার

BKMEA ও NCCI-এর উদ্যোগে কার্যক্রমের উদ্বোধন

নারায়ণগঞ্জ শহরের যানজট নিরসন ও সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক পুলিশকে সহায়তায় মাঠে নামানো হয়েছে BKMEA ও NCCI-এর ২২ জন ট্রাফিক ভলান্টিয়ার। সোমবার (৫ অক্টোবর) বিকেল ৪টা ১৫ মিনিটে নারায়ণগঞ্জ শহরে আনুষ্ঠানিকভাবে তাদের কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, পিপিএম-সেবা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান এবং নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীব।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম-সম্পাদক কায়সার আহমেদ আশা এবং নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি। স্বাগত বক্তব্য দেন BKMEA ও NCCI-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ মোরশেদ সারোয়ার সোহেল।

এ সময় নারায়ণগঞ্জ বার অ্যাসোসিয়েশনের সভাপতি হুমায়ুন কবির, NCCI-এর পরিচালক আহমেদুর রহমান তনু, সোহেল আক্তার সোহান, সহ-সভাপতি আবু জাফর, পরিচালক মো. মজিবর রহমান, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি ছাড়াও বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, নারায়ণগঞ্জ শহরের যানজট দীর্ঘদিনের একটি গুরুত্বপূর্ণ নাগরিক সমস্যা। সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, যানবাহন চলাচল স্বাভাবিক রাখা এবং পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ট্রাফিক পুলিশের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

BKMEA ও NCCI-এর ২২ জন ট্রাফিক ভলান্টিয়ার ট্রাফিক পুলিশের সঙ্গে সমন্বয় করে গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়গুলোতে যানবাহন নিয়ন্ত্রণ এবং ট্রাফিক ব্যবস্থাপনায় সহায়তা করবেন। সংশ্লিষ্টদের প্রত্যাশা, এই উদ্যোগের মাধ্যমে শহরের যানজট কমানোর পাশাপাশি সড়কে শৃঙ্খলা আরও কার্যকরভাবে প্রতিষ্ঠা করা সম্ভব হবে।

নারায়ণগঞ্জ শহরের যানজট নিরসন ও জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, ব্যবসায়ী সংগঠন এবং নাগরিকদের সম্মিলিত উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >