নারায়ণগঞ্জ ।
,

রূপগঞ্জে জামায়াতের উদ্যোগে ডেঙ্গু সচেতনতা কার্যক্রম উদ্বোধন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জামায়াতে ইসলামী ঘোষিত দেশব্যাপী ডেঙ্গু সচেতনতা কার্যক্রমর অংশ হিসাবে মশার ঔষধ ছিটানো ও লিফলেট বিতরণ করা হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) সকালে তারাবো পৌর জামায়াতের উদ্যোগে উপজেলার তারাবো এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

 পৌর আমীর নাজমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সচেতনতা কার্যক্রম অনুষ্ঠানে প্রদান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারী মুহাম্মদ হাফিজুর রহমান। 

প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ হাফিজুর রহমান বলেন, ডেঙ্গু সারাদেশে ভয়াবহ আকার ধারণ করেছে। সরকারের পক্ষ হতে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানসহ মশার ঔষধ ছিটানোর কার্যক্রম আদৌ সন্তোষজনক নয়। হাসপতালগুলো ডেঙ্গু রোগীদের ভীর এত বেশি যে কোনো হাসপতালে সীট খালি পাওয়া যাচ্ছে না। ডেঙ্গুতে প্রতিদিন অসংখ্য মানুষ মৃত্যুবরণ করছে অথচ সেউ তুলনায় সরকারের কার্যক্রম দৃশ্যমান নয়। বরং তাদের ক্যাডার বাহিনী হাসপাতালে হামলা ও ভাঙচুরে নতেৃত্ব দেয়।

উদ্বোধন অনুষ্ঠান শেষে তিনি জনগণের মাঝে লিফলেট বিতরণ করেন এবং মশার ঔষধ ছিটানো কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন পৌর জামায়াতের সেক্রেটারী রাফিউল হক নওফেল, মোহাম্মদ মোবারক হোসাইন,হাসান ইমাম প্রমূখ। 

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >