নারায়ণগঞ্জ ।
,

জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক এমপির ভাই সানজিদ হাসনাত গ্রেফতার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অভিযান চালিয়ে সানজিদ হাসনাত (৪৪) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তিনি উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য কায়সার হাসনাত আবদুল্লাহর ছোট ভাই।

শনিবার (৩ অক্টোবর) বিকেল ৪টার দিকে সোনারগাঁও থানাধীন মোগরাপাড়া এলাকার রেইন ফরেস্ট ইকো রিসোর্ট থেকে তাকে গ্রেফতার করা হয়।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএম-সেবার নির্দেশনায় এবং দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল মোগরাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানকালে রেইন ফরেস্ট ইকো রিসোর্টে অবস্থানরত সানজিদ হাসনাতকে গ্রেফতার করা হয়। তিনি মৃত আবুল হাসনাতের ছেলে।

পুলিশ জানায়, সোনারগাঁও থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলার তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে সানজিদ হাসনাতকে গ্রেফতার দেখানো হয়েছে। পরে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >