নারায়ণগঞ্জ ।
,

বন্দরে মাদক ব্যবসায়ীসহ ৩ জন গ্রেফতার

নারায়ণগঞ্জ বন্দর থানা পুলিশ কতৃক বিশেষ অভিযানে এসআই (নিঃ)/ মধুসূধন পান্ডে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায়বৃহস্পতিবার ১ অক্টোবর সন্ধ্যায় বন্দর থানাধীন দক্ষিণ লক্ষণখোলা জনৈক লিটু মিয়ার বাড়ীর পিছনে গলির পথের উপর হইতে ধৃত মাদক ব্যবসায়ী ১। জয়নাল আবেদীন শিউল (৫৫), পিতা- মৃত আব্দুল রাজ্জাক, মাতা- মোসাঃ হামিদা বেগম, সাং- দক্ষিণ লক্ষণখোলা মুন্সিবাড়ী (প্রাইমারি স্কুলের পূর্ব পাশে), থানা-বন্দর, জেলা-নারায়ণগঞ্জ‘কে অবৈধ মাদকদ্রব্য ১২ (বারো) পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়। ইং ০২/১০/২০২৬ খ্রি. রাতের বেলা বন্দর থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদক সেবনরত অবস্থায় ০৩ (তিন) জন মাদকসেবীদের‘কে গ্রেফতার করা হয়। সর্বমোট ০৪ জনকে আইনগত ব্যবস্থা গ্রহন পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকসহ যেকোন অপরাধ দমনে বন্দর থানা পুলিশের অভিযান অব্যাহত আছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >