নারায়ণগঞ্জ ।
,

মিরপুরে ‘রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে’ সন্ত্রাসী হামলা-লুটপাট, দখলের পাঁয়তারা

রাজধানীর মিরপুর-১ নম্বর সেকশনে অবস্থিত ‘রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার’ ভয়াবহ সন্ত্রাসী হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ সময় প্রতিষ্ঠানটি দখলচেষ্টার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতে দেশীয় অস্ত্রে সজ্জিত ২৫০ জনেরও বেশি একটি দুর্বৃত্ত দল প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মীদের জিম্মি করে ব্যাপক ভাঙচুর চালায়। এই বর্বর হামলায় আনুমানিক ১ কোটি ৫০ লাখ টাকার সম্পদ বিনষ্ট হয়েছে এবং কেন্দ্রটির দীর্ঘদিনের স্বাস্থ্যসেবা কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ হয়ে পড়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ডা. নাসরিন আখতার জানান, প্রায় ৫০ বছর ধরে সরকারি অংশীদারিত্বে এই বেসরকারি কেন্দ্রটি স্থানীয় প্রান্তিক ও নিম্নআয়ের প্রসূতি মা ও শিশুদের বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা, গর্ভকালীন সেবা ও টিকাদান সুবিধা দিয়ে আসছিল। রাতের আঁধারে এই সুপরিকল্পিত হামলায় সেবাকেন্দ্রটি ধ্বংসস্তূপে পরিণত হওয়ায় অসহায় জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবার অধিকার চরম হুমকির মুখে পড়েছে।

এই ঘটনায় গভীর ক্ষোভ প্রকাশ করে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার কর্তৃপক্ষ অবিলম্বে জড়িত সন্ত্রাসীদের সনাক্ত করে দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। একই সঙ্গে সেবাকেন্দ্রটির ক্ষয়ক্ষতি পূরণ করে দ্রুত পুনরায় স্বাস্থ্যসেবা চালু করা এবং ভবিষ্যতে হাসপাতাল ও চিকিৎসা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে নিরপেক্ষ তদন্ত ও প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ চেয়েছেন তারা।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >