নারায়ণগঞ্জ ।
,

টঙ্গীতে কাভার্ডভ্যান চাপায় দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

টঙ্গীতে কাভার্ডভ্যান চাপায় দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

গাজীপুরের টঙ্গীতে কাভার্ডভ্যানের চাপায় রাব্বি (৮) নামে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক সড়কের নতুন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাব্বি টঙ্গীর ব্যাংকের মাঠ বস্তির সালামত মিয়ার ছেলে। সে রেলওয়ে শিশু বিদ্যানিকেতনের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে স্কুল ছুটির পর বাড়ি ফিরছিল রাব্বি। নতুন বাজার এলাকায় পৌঁছালে একটি কাভার্ডভ্যান তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হয় সে। পরে স্থানীয়রা উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাব্বিকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর কাভার্ডভ্যান ও এর চালক রাসেলকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাকছুদুল আলম জানান, এ ঘটনায় শিগগিরই আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >