নারায়ণগঞ্জ ।
,

ময়মনসিংহে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালক নিহত

ময়মনসিংহের ত্রিশালে ট্রাকের ধাক্কায় মো. জসিম (৩৮) নামে সিএনজিচালিত অটোরিকশার এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন নারী ও পুরুষসহ চারজন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কানিহারী ইউনিয়নের তিরখী গ্রামস্থ কালির বাজার টু গফরগাঁও সড়কে এ দুর্ঘটনা ঘটে।

অটোরিকশার চালক জসিম ময়মনসিংহ সদর উপজেলার সুতিয়াখালী গ্রামের বাসিন্দা মো. মফিজ উদ্দিনের ছেলে।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনসুর আহম্মেদ বলেন, দুর্ঘটনার শিকার অটোরিকশারটি যাত্রী নিয়ে গফরগাঁও থেকে কালির বাজার হয়ে ময়মনসিংহ শহরে যাচ্ছিল। এ সময় ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি ড্রাম ট্রাক যাত্রীবাহী অটোরিকশারটিকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক জসিম মারা যান। 

এ ঘটনায় অজ্ঞাতপরিচয় দুই নারী ও দুই পুরুষ যাত্রী গুরুতর আহত হয়েছেন। পরে ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ ঘটনায় আইনগত ব‍্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন ওসি। 

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >