নারায়ণগঞ্জ ।
,

চট্টগ্রামে কাউন্টার টেরোরিজম ও পুলিশের অভিযানে ৬৫ বিদেশি আটক, ঘটনা কী

চট্টগ্রাম নগরীর খুলশী থানাধীন–জালালাবাদ আবাসিক এলাকায় একটি আটতলা ভবনে অভিযান চালিয়ে ৬৫ জন বিদেশি নাগরিককে আটক করেছে পুলিশ ও যৌথ বাহিনী। আটক ব্যক্তিদের মধ্যে চীন, পাকিস্তানসহ আরো কয়েক দেশের নাগরিক থাকতে পারেন বলে খুলসী থানার ওসি আব্দুর রহিম জানান।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে কাউন্টার টেরোরিজম ইউনিট ও পুলিশের যৌথ অভিযানে তাদের আটক করা হয়। অভিযানে ওই ভবন থেকে ল্যাপটপ ও মোবাইল ফোন মিলিয়ে প্রায় ৭০টি ডিভাইস জব্দ করা হয়েছে।

অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন খুলশী থানার ওসি আব্দুর রহিম।

খুলসী থানার ওসি আব্দুর রহিম জানান, ভবনটিতে বিদেশি নাগরিকদের উপস্থিতি এবং সেখানে সন্দেহজনক কার্যক্রমের তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে ৬৫জনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ল্যাপটপ ও মোবাইল ফোনসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। ঢাকা থেকে বিশেষজ্ঞ টিম আসছে পরীক্ষা নিরীক্ষার পরে বিস্তারিত বলা যাবে।

পুলিশের ধারণা, এসব ডিভাইসের তথ্য বিশ্লেষণ করলে আটক ব্যক্তিদের পারস্পরিক যোগাযোগ, তাদের বাংলাদেশে আসার উদ্দেশ এবং ভবনটিতে তাদের কার্যক্রম সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >