বন্দর প্রতিনিধি: বন্দরে বিভিন্ন মামলার ৬ আসামীসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতরা হলো বন্দর থানার কদম রসুল কলেজ মাঠপাড়া এলাকার শহীদ মিয়ার ছেলে চুরি মামলার আসামী স্বপন (৩০) ও একই থানার নবীগঞ্জ বাগবাড়ী এলাকার বাবুল মিয়ার ছেলে মোজাম্মেল (১৯) একই থানার নবীগঞ্জ নবীগঞ্জ পূর্বপাড়া মৃত সিদ্দিক মিয়ার ছেলে সিফাত (১৮) একই থানার নবীগঞ্জ বাগবাড়ী (হিরু মিয়ার বাড়ীর ভাড়াটিয়া নূর উদ্দিন মিয়ার ছেলে মিনহাজ (১৯) বন্দর থানার জাকির শাহ দরবার শরিফ সংলগ্ন এলাকার মৃত মোঃ সুরুজ মিয়ার ছেলে মুরাদ হোসেন (৩৫) একই থানার নবীগঞ্জ বড়বাড়ী এলাকার মৃত আজিজ মিয়ার ছেলে হিমন (২৯)।
এ ছাড়াও বন্দর থানার বক্তারকান্দী আমিরাবাদ এলাকার মহিউদ্দিন মিয়ার ছেলে ওয়ারেন্টভূক্ত আসামী রাকিবুল হাসান (৩৯)।
। ধৃতদের সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে বন্দর থানার দায়েরকৃত চুরি মামলায় তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত রোববার (৬ সেপ্টেম্বর) রাতে বন্দর থানার বাড়ীখালী এলাকাসহ বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।



