নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে পশু খাদ্য বিক্রয়ের লাইসেন্স না থাকায় উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক পশু খাদ্য ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে।
সোমবার (৭ সেপ্টেম্বর ) দুপুরে মোগরাপাড়া চৌরাস্তা বাজার এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাতের নির্দেশে ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কাঁচপুর
রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ফাইরুজ তাসনিম অভিযান পরিচালনা করে অর্থ দণ্ড দেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম বলেন, মৎস্য ও পশু খাদ্য আইন ২০১০ এর ৪ (২০) ধারায় লঙ্ঘনে অপরাধ অনুযায়ী মোগরাপাড়া চৌরাস্তা বাজার এলাকার আফনান ট্রেডার্স এর মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি আরও বলেন, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
এসময় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মোসাম্মৎ নইফা বেগম,সহকারী কমিশনারের পেশকার মোঃ বায়েজিদ, এছাড়াও সোনারগাঁ থানা পুলিশের এসআই হারুনসহ সঙ্গীও ফোর্স এ অভিযানে সহায়তা করেন।



