রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১৪ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৬১টি মামলা করা হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রমনা বিভাগ ৪৩ জন, লালবাগ বিভাগ ৩৬ জন, ওয়ারী বিভাগ ৫৫ জন, মতিঝিল বিভাগ ৬১ জন, তেজগাঁও বিভাগ ৫৬ জন, মিরপুর বিভাগ ১৪০ জন, গুলশান বিভাগ ৫৯ জন, উত্তরা বিভাগ ৫৭ জন, গোয়েন্দা বিভাগ ৭ জনকে গ্রেপ্তার করেছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অভিযানকালে ২টি বিদেশি পিস্তল, ১টি বিদেশি রিভলভার, ২টি ম্যাগাজিন, ১১ রাউন্ড গুলি, ৩টি গুলির খোসা, ১টি হাত বোমা, ৮৫ কেজি ৩৫ গ্রাম গাঁজা, ২ হাজার ৬৪১ পিস ইয়াবা, ২৫ পুরিয়া হেরোইন, ১টি পিকআপ, ১টি প্রাইভেটকার, ৫টি মোটরসাইকেল, ১টি ধারালো ক্ষুর, ৫টি ডামি পিস্তল, ৪টি ডামি পিস্তলের ম্যাগাজিন, ৩টি পিস্তলের কাভার, ১টি রান চাকু, ২টি স্টিলের ব্যাটন, ২টি চাকু, ১টি ওয়ালেট, ১টি ইলেকট্রিক শক মেশিন, ১টি কালো কটি, ১৩টি মোবাইল, ১৪ হাজার টাকা, ১টি ইয়াবা সেবনের পাইপ, ফয়েল পেপার জব্দ করা হয়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানানো হয়েছে ডিএমপির পক্ষ থেকে।
এ সময় দুই ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি। তবে, এ ব্যাপারে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।




