নারায়ণগঞ্জ ।
,

দেশের মানুষের মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা

বর্তমানে দেশের মানুষের মাথাপিছু ঋণের পরিমাণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

রোববার (৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদে কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজা আহাম্মেদের লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

অর্থমন্ত্রী বলেন, ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত মাথাপিছু ঋণের পরিমাণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ দশমিক ১৯ টাকা। ঋণের বোঝা কমাতে রাজস্ব আহরণ বৃদ্ধি, সরকারি অর্থের দক্ষ ব্যবস্থাপনা এবং ঋণ ব্যবস্থাপনা আরও সুশৃঙ্খল করার ওপর সরকার গুরুত্ব দিচ্ছে।

এদিকে, গত ৩০ জুনের হিসাবে রাষ্ট্রীয় মালিকানাধীন ছয় ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ ১ লাখ ৪৭ হাজার ৭৭৬ কোটি ৩৬ লাখ টাকা। এর মধ্যে জনতা ব্যাংকে সর্বোচ্চ ৭৫ হাজার ৩৯৬ কোটি ৬৭ হাজার টাকা খেলাপি ঋণ রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >