নারায়ণগঞ্জ ।
,

নারায়ণগঞ্জের নতুন এসপি হলেন হাবিবুর রহমান

মাদারীপুরের পুলিশ সুপার (এসপি) মো. হাবিবুর রহমানকে নারায়ণগঞ্জ জেলার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি ২৪তম বিসিএসের কর্মকর্তা।

রোববার (৩০ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব তৌছিফ আহমেদ।

মো. হাবিবুর রহমান মাগুরা জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এছাড়া বগুড়া রিজিয়নের হাইওয়ে পুলিশ সুপার ও ফেনী জেলার পুলিশ সুপার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি যশোর জেলার বাসিন্দা।

এর আগে নারায়ণগঞ্জের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করা মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীকে হাইওয়ে পুলিশে বদলির আদেশ দেয়া হয়েছিল। গত ১২ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে তার বদলির আদেশ দেওয়া হয়।

২৫তম বিসিএসের কর্মকর্তা মিজানুর রহমান মুন্সী গত বছরের ২৯ নভেম্বর নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। প্রায় নয় মাসের মাথায় তার বদলির আদেশ আসে। তবে বদলি আদেশের পরও দীর্ঘ প্রায় ২০ দিন তিনি দায়িত্বে বহাল ছিলেন। অতপর, বিদায় নিতেই হলো তাঁকে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >