নারায়ণগঞ্জ ।
,

ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ, জারি হলো নীতিমালা

দরিদ্র, অতি দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারকে সমন্বিত সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনতে ‘ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা, ২০২৬’ জারি করেছে সরকার। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জারি করা এই নীতিমালার মাধ্যমে পরীক্ষামূলকভাবে চালু থাকা ফ্যামিলি কার্ড কর্মসূচি দেশজুড়ে বৃহৎ পরিসরে বাস্তবায়নের প্রশাসনিক ও কাঠামোগত ভিত্তি তৈরি হলো।

নীতিমালা অনুযায়ী, ফ্যামিলি কার্ডের আওতায় দেশের প্রায় ২ কোটি নারী পরিবার প্রধানকে জিটুপি (গভর্নমেন্ট টু পারসন) পদ্ধতিতে প্রতি মাসে নগদ সহায়তা দেওয়ার লক্ষ্য রয়েছে। কর্মসূচিটির উদ্দেশ্য হলো দরিদ্র ও নিম্ন-আয়ের পরিবারগুলোর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং জীবনধারণের মৌলিক চাহিদা পূরণে প্রয়োজনীয় সহায়তা দেওয়া।

নীতিমালায় বলা হয়েছে, সরকারের নির্বাচনী ইশতেহার ২০২৬-এ বৈষম্যহীন ও মানবিক ‘সামাজিক কল্যাণ রাষ্ট্র’ প্রতিষ্ঠার অঙ্গীকার করা হয়েছে। এর মূল দর্শন—‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’। এই দর্শনের ভিত্তিতে প্রান্তিক, দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারগুলোকে একটি সমন্বিত ডিজিটাল সামাজিক নিরাপত্তা কাঠামোর আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

‘ওয়ান-আইডি’ হবে কর্মসূচির ভিত্তি
নীতিমালা অনুযায়ী, বাংলাদেশের প্রতিটি পরিবারকে একক ও ডিজিটাল পরিচয়ের আওতায় আনতে ‘ওয়ান-আইডি’ ব্যবস্থাকে ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল ভিত্তি হিসেবে ধরা হয়েছে। এটি শুধু একটি পরিচিতি নম্বর হিসেবে নয়, বরং সরকারি তথ্য ব্যবস্থাপনায় সমন্বিত ডেটা গভর্ন্যান্স কাঠামো হিসেবেও কাজ করবে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে জাতীয় স্বার্থে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান এ তথ্য ব্যবহারের সুযোগ পাবে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >