নারায়ণগঞ্জ । বৃহস্পতিবার
২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ,
১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন দায়িত্বে ১৩ নেতা: এনসিপির পলিসি উইং ঘোষণা

১৩ সদস্যের পলিসি ও রিসার্চ উইং গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার (১১ অক্টোবর) এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা’র স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সদস্য সচিব আখতার হোসেন এবং মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর অনুমোদনক্রমে এনসিপির পলিসি ও রিসার্চ উইং গঠিত হয়েছে।
উইংয়ের নেতৃত্বে থাকছেন খালেদ সাইফুল্লাহ ও মুশফিক উস সালেহীন।

এছাড়া সদস্য হিসেবে মনোনীত হয়েছেন আরো ১১ জন,তারা হলেনঃ সারোয়ার তুষার, সুলতান মোহাম্মদ জাকারিয়া, আশরাফ উদ্দিন মাহদি, অর্পিতা শ্যামা দেব, জাবেদ রাসিন, এহতেশাম হক, সালেহ উদ্দিন সিফাত, আলাউদ্দীন মোহাম্মদ, তানহা শান্তা, তাওহিদ তানজিম ও তারিক আদনান মুন।

শনিবার রাতে এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >